ঢাকাFriday , 17 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্রিসের রাজপথে খনি শ্রমিকদের বিক্ষোভ

Link Copied!

worker-protest-in-greeceআন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের রাজধানী অ্যাথেন্সে এক স্বর্ণখনি প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করায় হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে এসেছে। অপরদিকে প্রতিষ্ঠানটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভে নেমেছে বামপন্থী ছাত্রসংগঠনগুলো।
কানাডার ভ্যাঙ্কুভারভিত্তিক স্বর্ণ উত্তোলক প্রতিষ্ঠান এলডোরাডো বিগত সরকারের আমল থেকে উত্তর গ্রিসের স্কুরিসে স্বর্ণখনিতে কাজ করে আসছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর খনি প্রতিষ্ঠানটির কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে।
সিরিজা সরকারের ভাষ্য- এলডোরাডোর কার্যক্রম নগর পরিকল্পনা ও পরিবেশনীতির বিরুদ্ধে যাচ্ছে এমন অভিযোগ পেয়ে সরকার তা খতিয়ে দেখতে চায়। এর সুবিধার্থে প্রতিষ্ঠানটির কাজের নিবন্ধনপত্র বাতিল করা হয়েছে।
এলডোরাডোর কার্যক্রম স্থগিত হওয়ার পর রাস্তায় নেমে আসে শ্রমিকেরা। জানা যায় সংখ্যায় তারা প্রায় ৪০০০। প্রতিবাদের অংশ হিসেবে উন্নয়ন মন্ত্রণালয়ের সামনে এক বিক্ষোভ আয়োজন করে। এক পর্যায়ে মাটিতে হেলমেট ঠুকতে থাকে।
শ্রমিকপক্ষের বিক্ষোভে স্লোগান হিসেবে ব্যবহৃত হয়েছে, ‘খনির জন্যে হ্যাঁ বলুন, প্রবৃদ্ধিকে এগিয়ে যেতে দিন।’
শ্রমিকদের ভাষ্য- দেশের এমন দুর্দিনে পরিবার নিয়ে বেঁচে থাকার স্বার্থে তারা কাজ হারাতে চান না। সরকারের পক্ষ থেকে যদিও নিশ্চিত করা হয়েছে শ্রমিকদের কেউ কাজ হারাবেন না। তথাপি সরকারের ওপর আস্থা রাখতে পারছে না শ্রমিকরা।
এদিকে এলডোরাডোর বিরুদ্ধে পথে নেমেছে বামপন্থী প্রতিষ্ঠানবিরোধী সংগঠন।
গ্রিসে বামপন্থী সরকার প্রথমবারের মতো ক্ষমতায় আসার পর এই প্রথম এতো বড় কোনো বিক্ষোভের মুখোমুখি হলো।