ঢাকাThursday , 16 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্পেন বাংলাদেশে বেশি করে বিনিয়োগ করবে, আশাবাদ প্রধানমন্ত্রীর

Link Copied!

PM1নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ-জ্বালানি, তথ্য-প্রযুক্তি, টেলিকমিউনিকেশন, শিপিং, অবকাঠামো খাতে স্পেন বেশি করে বিনিয়োগ করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রধানমন্ত্রী কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত লুই টেজেদা চাকন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় রাষ্ট্রদূত জানান, স্পেনের আরো কয়েকটি কোম্পানি বাংলাদেশে জ্বালানি-অবকাঠামোসহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করতে আগ্রহী। যারা ইতিমধ্যে বিনিয়োগ করেছে তারাও বিনিয়োগ আরো বাড়াতে চায়।
সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।
দায়িত্ব পালনকালে বাংলাদেশ সরকারের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত বলেন, গত ৪ বছর বাংলাদেশে অত্যন্ত ভালো সময় কাটিয়েছি। গত ৪ বছরে অর্থনীতি, সামাজিক ও অবকাঠামোসহ বিভিন্ন সেক্টরে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন লুই টেজেদা। বিশেষ করে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতার প্রশংসা করেন তিনি। সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধির ওপরও গুরুত্ব তুলে ধরেন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত স্পেনের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এ সময় শেখ হাসিনাও রাষ্ট্রদূতের মাধ্যমে স্পেনের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।