নিজস্ব প্রতিবেদক: আগের দিনের ধারাবাহিকতায় সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজারে লেনদেনে ঊর্ধ্বগতির ধারা অব্যাহত আছে। এর ধারাবাহিকতায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। এদিন উভয় বাজারে সূচকের মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে।
বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৭৩ দশমিক ৩৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস ৩০ সূচক ২ দশমিক ৩৫ পয়েন্ট কমে ১ হাজার ৬৬৮ দশমিক ৩৪ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৪ দশমিক ৫০ পয়েন্ট কমে ১ হাজার ৬০ দশমিক ৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৩৮ কোটি ৫২ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৬৮ কোটি ৭৮ লাখ টাকা বেশি। বুধবার ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৪৬৯ কোটি ৭৪ লাখ টাকা। বৃহস্পতিবার লেনদেন হওয়া ৩১০টি কোম্পানির মধ্যে বেড়েছে ১৪২টি, কমেছে ১৩৬টি এবং অপরিবর্তিত আছে ৩২টি কোম্পানির শেয়ার দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৪১ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১৯২ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ৬ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ৯৮৫ দশমিক ১৪ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ৭২ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৮ দশমিক শূন্য ৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫৮ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৪০ দশমিক শূন্য ৬ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সিএসআই শরীয়াহ সূচক ১ দশমিক ৬১ পয়েন্ট কমে ৯৫৪ দশমিক ১০ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৯ কোটি ৫৪ লাখ টাকা। লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে বেড়েছে ১১৪টি, কমেছে ১০২টি এবং অপরিবর্তিত আছে ২৬টি কোম্পানির শেয়ার দর।

