ঢাকাThursday , 16 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৬ আগস্ট থেকে হজ ফ্লাইট

Link Copied!

Hajiনিজস্ব প্রতিবেদক: বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘আগামী ১৬ আগস্ট থেকে হজ ফ্লাইট শুরু হবে এবং ১৮ সেপ্টেম্বর এ ফ্লাইট শেষ হবে।’
বৃহস্পতিবার সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
রাশেদ খান মেনন বলেন, ‘আগামী ২৭ সেপ্টেম্বর ফিরতি হজফ্লাইট শুরু হবে এবং শেষ হবে ২৮ অক্টোবর। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স এ বছর হ্জযাত্রী আনা-নেয়া করবে। সর্বমোট ১ লাখ ১ হাজার ৭৫৮ জন চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাবেন।’
মন্ত্রী মেনন জানিয়েছেন, এবার থেকে পবিত্র জমজমের পানি হাজিদের বহন করে আনতে হবে না। সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষই বিমান বন্দরে হাজিদের জন্য জমজমের পানি সংরক্ষণের ব্যবস্থা করবেন। এবং আগ্রহীরা সেখান থেকেই জমজমের পানি নিতে পারবেন।