ঢাকাThursday , 16 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি চালু

Link Copied!

bondorব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বাংলা বর্ষবরণ উপলক্ষে একদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল জানান, বাংলা নববর্ষ পালন উপলক্ষে ভারতের ব্যবসায়ীরা একদিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার জন্য দাবি জানান।
সে অনুযায়ী উভয় দেশের ব্যবসায়ীদের সম্মতিতে বুধবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রাখা হয়। তবে এ বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।