ঢাকাThursday , 16 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করছে এ সরকার

Link Copied!

kishtia-কুষ্টিয়া প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এমএ হান্নান বলেছেন, ‘জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করছে এ সরকার।’
বুধবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
সচিব বলেন, ‘বিগত সরকারের আমলে গর্বিত বীর সন্তানদের দুস্থ মুক্তিযোদ্ধা হিসেবে মাত্র ৩শ টাকা ভাতা দেয়া হতো। বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের ৫ হাজার টাকা করে রাষ্ট্রীয় সম্মাননা ভাতা প্রদান করছেন। এ ভাতা বাড়িয়ে ১০ হাজার টাকা করার চিন্তা ভাবনা করছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দ পেলেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।’
এছাড়াও মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার প্রতিটি জেলা ও উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স স্থাপনসহ নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।
এর আগে তিনি সদ্য নির্মিত কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবন পরিদর্শন করেন।
কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আব্দুল হান্নান, পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনারকলি মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব-উল ফেরদৌস, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও জেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের প্রকল্প পরিচালক মাহমুদ হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাসিম উদ্দিন আহমেদ, পৌরসভার মেয়র আনোয়ার আলী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন বক্তব্য দেন।
এ সময় জেলার সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক একখণ্ড বই জেলা প্রশাসকের হাতে তুলে দেন সচিব।