ঢাকাThursday , 16 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রশাসন সম্পৃক্ত থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না

Link Copied!

roufনিজস্ব প্রতিবেদক: প্রশাসন নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত থাকলে সে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ।
বৃহস্পতিবার দুপরে জাতীয় প্রেসক্লাব ভিআইপ লাউঞ্জে সেন্টার ফর ন্যাশনালিজম স্টাডিজ আয়োজিত ‘একটি গ্রহণযোগ্য নির্বাচনই দিতে পারে চলমান সঙ্কটের সমাধান’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
আব্দুর রউফ বলেন, ‘জনগণের হাতে ভোট পরিচালনার দায়িত্ব তুলে না দেয়া পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হবে না। আর যতোদিন পর্যন্ত প্রশাসনের কাছে নির্বাচনের দায়িত্ব থাকবে ততোদিন নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তাই প্রশাসনকে নির্বাচন থেকে বের করে আনতে হবে।’
তিনি বলেন, ‘জনগণের কাছে নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করে তোলার জন্য নির্বাচন কমিশনকে আমি বিভিন্ন কাগজপত্র দিয়েছিলাম। তারা হয়তো আমার সেই কাগজপত্রগুলো পুড়িয়ে ফেলেছে।’
নির্বাচনকে গ্রহণযোগ্য করে তোলার জন্য আব্দুর রউফ ইসিকে বিভিন্ন পরামর্শ দেন। উল্লেখযোগ্য পরামর্শগুলো হলো- রাজনৈতিক দল থেকে প্রার্থী দেয়া বন্ধ করতে হবে। প্রশাসনকে নির্বাচন থেকে বের করে আনতে হবে। জনগণের কাছে নির্বাচনের দায়িত্ব তুলে দিতে হবে এবং চার অথবা পাঁচ বছর শেষে একটা সুনির্দিষ্ট তারিখে নির্বাচন করতে হবে।
যেসব রাজনৈতিক দল বেশি সংখ্যক আসন পেয়ে সরকার গঠন করেছে তারাই দেশকে নষ্ট করেছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘আগে যেখানে সিল মেরে ভোট দেয়া হতো সেখানে এখন ভোটের বাক্স ভেঙে ভোট দেয়া হয়। আর এই নীতি নির্বাচন কমিশণ কখনোই দমন করতে পারবে না। নির্বাচনই দেশের সকল সমস্যা সমাধানের একমাত্র পথ।’
আয়োজক সংগঠনের চেয়ারপারসন ব্যারিস্টার ফাতেমা আনোয়ারের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহম্মদ আজম খান, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, সংগঠনের ট্রাস্টি ড. এন ওসমানি প্রমুখ।