ঢাকাWednesday , 15 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সারাদেশে যৌথ অভিযান অব্যাহত থাকবে

Link Copied!

BGBসিরাজগঞ্জ প্রতিনিধি: নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে সারাদেশে যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহম্মেদ পিএসসি।
তিনি বলেন, ‘আন্দোলনের নামে দীর্ঘদিন যাবৎ দেশব্যাপী চালানো নাশকতামূলক কর্মকাণ্ড এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তবে এতদিন যারা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল তারা সন্ত্রাসী। তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। আর এ জন্য সারাদেশে যৌথ অভিযান অব্যাহত থাকবে।’
বুধবার বেলা আড়াইটার দিকে সিরাজগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিজিবি মহাপরিচালক আরও বলেন, ‘সবাইকে মনে রাখতে হবে, বিজিবর কর্মকাণ্ড নাশকতাকারী, সন্ত্রাসী ও ক্যাডারদের বিরুদ্ধে। কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়।’
বিজিবি বেসমারিক প্রশাসনের চাহিদা অনুযায়ী এসেছে। প্রশাসন যতদিন চাইবে, বিজিবি ততদিন এ কাজে তাদের সহযোগিতা করবে বলেও জানান তিনি।
সীমান্তে মাদক পাচার প্রসঙ্গে মহাপরিচালক বলেন, ‘বাংলাদেশের সীমান্তবর্তী অনেক এলাকায় এখনও কাটাতারের বেড়া ও সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই। যে কারণে অনেক সময় মাদক পাচাররোধ করা সম্ভব হয় না। তারপরও বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।’
মতবিনিময়কালে জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, পুলিশ সুপার এসএম এমরান হোসেন, র‌্যাব-১২ এর পরিচালক ডিআইজি আব্দুল্লাহ আল মাহমুদ, বিজিবি রংপুর ডিভিশনের কমান্ডার বি. জেনারেল মাহফুজুর রহমান, রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল ফেরদাউসুল সাহাব ও ১৪ বিজিবির উপ পরিচালক মেজর ইকবাল আখতারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।