ঢাকাWednesday , 15 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাসির ও শামসুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিলের নির্দেশ

Link Copied!

International-Crimes-Tribunal-নিজস্ব প্রতিবেদক: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের নাসির উদ্দিন আহমেদ ও শামসুদ্দিন আহমেদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ ও তাদের জামিন আবেদনের জন্য আগামী ১০ মে দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
বুধবার এক আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই দিন ধার্যের আদেশ দেন।
এর আগে ট্রাইব্যুনালে জামিন আবেদনের আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী ব্যরিস্টার আতিকুর রহমান এবং রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন।
এর আগে গত ২৬ নভেম্বর তদন্তকারী কর্মকর্তা আতাউর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত প্রসিকউটর সৈয়দ হায়দার আলীর কাছে ৪৫০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
কিশোরগঞ্জ জেলার নাসির উদ্দিন আহমেদ ও শামসুদ্দিন আহমেদের দুই সহোদর। নাসির উদ্দিন আহমেদ ও শামসুদ্দিন আহমেদের বিরুদ্ধে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বিদ্যানগর, আয়লা, ফতেপুর বিল, কিরাটন বিলসহ আশেপাশের কয়েকটি গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার বাহিনী নিয়ে অত্যাচার নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।
২০১৩ সালের ৬ জুন তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এক বছর পাঁচ মাস ১৮দিন তদন্ত করে গত ২৪ নভেম্বর তদন্ত কাজ শেষ হয়।
অভিযুক্তদের নাসিরউদ্দিন ও শামসুদ্দিনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীদের সহায়তায় হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের পাচঁটি অভিযোগে তদন্ত চূড়ান্ত করা হয়েছে।