ঢাকাSunday , 25 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইতিহাসে এবারই প্রথম নিরাপদে দুর্গাপূজা সম্পন্ন, সরকারকে ধন্যবাদ: পূজা উদ্‌যাপন ফ্রন্ট

জাতীয় ডেস্ক
October 25, 2026 1:30 pm
Link Copied!

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের কার্যকর ভূমিকা ও প্রশাসনিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, দেশের ইতিহাসে এবারই প্রথম কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা সহিংসতা ছাড়া অত্যন্ত নিরাপদে সনাতন ধর্মাবলম্বীদের এই প্রধান উৎসব উদযাপিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে সংগঠনের সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য বলেন, এবারের পূজার সময় দেশের কোথাও কোনো মন্দির ভাঙচুর বা হামলার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। কোনো রকম নিরাপত্তাহীনতা না থাকায় দেশের সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত আনন্দের সঙ্গে পূজা উদযাপন করতে পেরেছেন। সরকারের নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্তরিক তৎপরতার কারণেই এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পূজা উদযাপন ফ্রন্টের নেতারা জানান, বর্তমান সরকার গতবারের তুলনায় এবার প্রায় দ্বিগুণ আর্থিক সহায়তা প্রদান করেছে পূজামণ্ডপগুলোতে। পাশাপাশি ছুটির মেয়াদ বৃদ্ধি করে পাঁচ দিন করায় সাধারণ মানুষ ও সরকারি-বেসরকারি চাকরিজীবীরা পরিবারের সঙ্গে দীর্ঘ সময় ধরে উৎসব আনন্দ উপভোগ করার সুযোগ পেয়েছেন। খোদ প্রধানমন্ত্রী বিভিন্ন পূজামণ্ডপ সশরীরে পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের মানুষের খোঁজখবর নিয়েছেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, গোয়েন্দা নজরদারি ও সিসিটিভি ক্যামেরার সুচারু ব্যবহারের মাধ্যমে একটি সুরক্ষিত বলয় তৈরি করা হয়েছিল। ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এবারের দুর্গোৎসব। এই সফলতার পেছনে অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানসহ প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।