ঢাকাWednesday , 15 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন হামলায় আল কায়দা নেতা নিহত

Link Copied!

Ibrahim-al-Rubaishআন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে মার্কিন বিমান হামলায় আল কায়দার এক উর্ধ্বতন নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার অনলাইনে প্রচারিত এক বিবৃতিতে এ কথা জানিয়েছেওই জঙ্গি গোষ্ঠীটি।
আল কায়দার ওই বিবৃতিতে দাবি করা হয়েছে, গত দু দিন আগে ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন ইব্রাহিম আল রুবাইস। তবে তিনি ঠিক কোথায় নিহত হয়েছেন তা জানানো হয়নি। তবে আল কায়দার এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইয়েমেনি এবং সৌদি কর্মকর্তারা।
নিহত রুবাইস ছিলেন সৌদি আরবের নাগরিক এবং তার মাথার মূল্য ধরা হয়েছিল ৫০ লাখ মার্কিন ডলার।
রুবাইস একসময় সৌদি আরবের চরম রক্ষণশীল গোষ্ঠী ‘কাশেম’য়ের হয়ে কাজ করতেন এবং গত দু দশক ধরে তিনি যুক্তরাষ্ট্র ও তার দোশরদের বিরুদ্ধে জিহাদ করে কাটিয়েছেন। আল কায়দায় যোগ দেয়ার আগে তিনি মার্কিন বাহিনীর হাতে বন্দী হয়ে কয়েক বছর গুয়ান্তানামো বে কারাগারে কাটিয়েছিলেন।
ইয়েমেনের আল কায়দা যোদ্ধাদের মধ্যে তার ব্যাপক প্রভাব ছিল এবং তিনি দেশটিতে লড়াই করার জন্য প্রচুর লোক নিয়োগ করেছিলেন।
আল রুবাইস ইয়েমেনিদের সিরিয়া লড়াইয়েও উদ্দুদ্ধ করতেন। সম্প্রতি তিনি আল কায়দা’র যোদ্ধাদের ‍প্রতি হুতি নেতাদের হত্যা করার আহ্বান জানাচ্ছিলেন।