ঢাকাWednesday , 15 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কিউবাকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিচ্ছেন ওবামা

Link Copied!

against-torture-obamaআন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট বারাক ওবামা কিউবাকে সন্ত্রাসী দেশগুলোর তালিকা থেকে বাদ দেয়ার মার্কিন প্রেসিডেন্টর  সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হাভানা সরকার। মঙ্গলবার নিজের এ পরিকল্পনার কথা মার্কিন কংগ্রেসকে জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
কিউবার শীর্ষস্থানীয় কূটনীতিক জোসেফিনা ভিদাল ওবামার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, কিউবাকে সন্ত্রাসী রাষ্ট্রগুলোর তালিকাভুক্ত করা যুক্তরাষ্ট্রের উচিত হয়নি। তবে কিউবার সাধারণ জনগণ ওবামার এই সিদ্ধান্তে খুশী। সংবাদ সংস্থা এপিকে দেয়া এক বিবৃতিতে তিনি আরো বলেন, ‘আমরা কোনোকালেই সন্ত্রাসী ছিলাম না। আমরা সবসময় শান্তির পক্ষে এবং সকল মানুষের  কল্যাণ কামনা করি।’
গত শনিবার  প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সাথে   মুখোমুখি বৈঠকের পর এই সিদ্ধান্ত নিলেন ওবামা। গত অর্ধ শতাব্দীর মধ্যে ওই দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে এটিই ছিল  প্রথম বৈঠক। ধারনা করা হচ্ছে, কিউবার সঙ্গে সম্পর্ক সহজ করার জন্যই এ পদক্ষেপ নিতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে প্রেসিডেন্ট ওবামার এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন কিউবান বংশোদ্ভূত মার্কিন সিনেটর মার্কো রুবিও।  আগামী বছরের নির্বাচনে রিপাবলিকানদের হয়ে প্রেসিডেন্ট লড়াইয়ে অংশ নিতে এরই মধ্যে প্রচারণা শুরু করেছেন রুবিও। তার মতে যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে যারা অপরাধী তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় কিউবা।
১৯৮২ সালে প্রথমবারের মত কিউবাকে সন্ত্রাসী দেশ হিসেবে কালো তালিকাভুক্ত করেছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর।  যুক্তরাষ্ট্রের  এই তালিকায় আরও রয়েছে ইরান, সুদান এবং সিরিয়া।