আন্তর্জাতিক ডেস্ক: চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমেছে। গত তিন মাসের হিসেবের নিরীখে এ তথ্য দেয়া হয়েছে।
জানা যায় গত ডিসেম্বর থেকে মার্চ অব্দি দেশটির প্রবৃদ্ধির হার বিগত পরিসংখ্যানে উল্লিখিত মানের তুলনায় মাত্র ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০০৯ সালে বৈশ্বিক অর্থনৈতিক ধসের সময়েও যে হার ছিল গড়ে ৭.৩ শতাংশ। চুলচেরা হিসেবে ১৯৯০ সালের পর থেকে এতো কম হারে প্রবৃদ্ধি আর বাড়েনি।
উল্লেখ্য, চীন বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে নিজেদের দাঁড় করিয়েছে।
২০১৪ সালে প্রবৃদ্ধির হার ছিল ৭.৪ শতাংশ। সে বছর বাৎসরিক প্রবৃদ্ধির নির্ধারিত মাত্রা ছিল ৭.৫ শতাংশ। চীন তা অর্জনে ব্যর্থ হয়েছিল। এটিও ছিল বিগত ১৫ বছরে প্রথম। এর আগে চীন তার লক্ষমাত্রা অর্জনে বিফল হয়নি।
প্রবৃদ্ধির হার কমে যাওয়ার রাজনৈতিক প্রভাব এড়াতে পারবে না চীন। ইতোমধ্যে সামরিক খাতে এর প্রভাব পড়েছে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরে চীনের সামরিক ব্যয় কমিয়ে আনা হয়েছে।

