ঢাকাWednesday , 15 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এলজিইডি’র ৫ প্রকৌশলীকে দুদকে জিজ্ঞাসাবাদ

Link Copied!

Dudokনিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পাঁচ প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নিয়োগ, বদলি বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এরা হলেন- এলজিইডি সদর দপ্তরের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলি মো. জহুরুল আলম মন্ডল, ফিরোজ আলম তালুকদার, নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সাত্তার, মো. নজরুল ইসলাম এবং সহকারী প্রকৌশলী আতিয়ার রহমান।
বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞেসাবাদ শুরু হয়। জিজ্ঞাসাবাদ করছেন দুদকের উপ-পরিচালক এবং অনুসন্ধানী কর্মকর্তা মীর মো. জয়নুল আবেদিন শিবলি।