ঢাকাWednesday , 15 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আখাউড়ায় আমদানি-রপ্তানি বন্ধ

Link Copied!

bondorব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ভারতের আগরতলায় বাংলা বর্ষবরণ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এই বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বুধবার সকাল থেকে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল জানান, বাংলা নববর্ষ পালন উপলক্ষে ভারতের ব্যবসায়ীরা একদিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার দাবি জানান। সেঅনুযায়ী উভয় দেশের ব্যবসায়ীদের সম্মতিতে বুধবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রাখা হয়। তবে এই বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকবে।