নিজস্ব প্রতিবেদক: দেশে কার্যরত প্রতিটি তফসিলি ব্যাংকগুলোর ই-ব্যাংকিং ও ই-কমার্স সংক্রান্ত বিবরণী এখন থেকে ত্রৈমাসিকের পরিবর্তে প্রতিমাসে বাংলাদেশ ব্যাংকে দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে।
রোববার কেন্দ্রীয় ব্যাংক এক সার্কুলার জারি করে দেশে কার্যরত প্রতিটি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে চিঠি পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকগুলোর ই-ব্যাংকিং ও ই-কমার্সের বিবরণ ত্রৈমাসিকের পরিবর্তে মাসিক ভিত্তিতে পূর্বের নির্ধারিত আরআইটির মাধ্যমে পরিসংখ্যান বিভাগে নিয়মিতভাবে দাখিল করতে হবে। মাসিক এ বিবরণী ১৫ তারিখের পরিবর্তে নিয়মিতভাবে তার পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে দাখিল করতে হবে। উক্ত বিবরণী আরআইটির মাধ্যমে চলতি বছরের এপ্রিল থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েব পোর্টালের মাধ্যমে পরিসংখ্যান বিভাগে পাঠানোরও নির্দেশ দেয়া হয়েছে।

