ঢাকাTuesday , 14 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২ হাজার নারী-কিশোরীকে অপহরণ বোকো হারামের

Link Copied!

bako-haramআন্তর্জাতিক ডেস্ক : ২০১৪ সাল থেকে এ পর্যন্ত নাইজেরিয়ায় চরমপন্থি সংগঠন বোকো হারাম কমপক্ষে ২ হাজার নারী ও কিশোরীকে অপহরণ করেছে। এদের অনেককে বানানো হয়েছে যৌনদাসী আবার অনেককে যুদ্ধ করতে বাধ্য করা হয়েছে। আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থা অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২শ প্রত্যক্ষদর্শী ও বোকো হারাম থেকে পালিয়ে আসা ২৮জন বন্দীর বরাত দিয়ে ৯০ পৃষ্ঠার এ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। উত্তর-পূর্ব শহর চিবক থেকে শতাধিক স্কুলছাত্রী অপহরণের এক বছর পূর্তি উপলক্ষে এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
বোকো হারামের কবল থেকে পালিয়ে আসা আয়েশা নামে ১৯ বছরের এক তরুণী জানান, ২০১৪ সালের সেপ্টেম্বরে একটি বিয়ের আসর থেকে কনে, কনের বোনসহ তাকে অপহরণ করা হয়। তাদের মাদাগালির একটি প্রশিক্ষণ শিবিরে আটক রাখা হয়। ওই শিবিরে কয়েকশত নারী যোদ্ধা ছিল।
তিনি বলেন, ‘যে মেয়েদের গুলি ছোড়ার প্রশিক্ষণ দেয়া হয়েছিল আমি তাদের একজন ছিলাম। কীভাবে বোমা ব্যবহার করতে হয় ও কী কায়দায় একটি গ্রামে হামলা চালাতে হয়, সেই প্রশিক্ষণও পেয়েছিলাম আমি।’
আয়েশা জানান,  তাকে অনেকবার দলগতভাবে ধর্ষণ করা হয়েছে। যারা ইসলাম ধর্ম গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে অথবা বোকো হারামের হয়ে লড়াই করতে অস্বীকৃতি জানিয়েছে তাদের মেরে গণকবর দেয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কোনো শহরের দখল করলে বোকো হারাম সেখানকার কিশোরী ও নারীদের জড়ো করে বাড়িতে অথবা কারাগারে আটক করে রাখে।
প্রতিবেদনের লেখক দানিয়েল আইরি বলেছেন, ‘এইসব ভয়াবহ হত্যাযজ্ঞ, যৌন সহিংসতা, শিশুসেনা সংগ্রহ, এগুলো যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ। এসবের তদন্ত হওয়ার দরকার।’
অ্যামিনেস্টির সেক্রেটারি জেনারেল সলিল শেত্তি বলেন,‘ সন্ত্রাসের রাজত্ব চালিয়ে বোকো হারাম পুরুষ ও নারী, কিশোর ও কিশোরী, খ্রিস্টান ও মুসলমানদের হত্যা, অপহরণ ও নির্যাতন  করছে যার শিকার হচ্ছে লাখ লাখ মানুষ।’