ঢাকাTuesday , 14 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরাকি হত্যায় চার মার্কিন নিরাপত্তা কর্মির কারাদণ্ড

Link Copied!

markingআন্তর্জাতিক ডেস্ক : ২০০৭ সালে ১৪ জন ইরাকি বেসামরিক নাগরিক হত্যার দায়ে চার মার্কিন নিরাপত্তা কর্মিকে কারাদণ্ড  দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। এদের মধ্যে একজনকে যাবজ্জীবন ও অপর তিনজনকে ৩০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
বাগদাদের ব্যস্ত নিসুর স্কয়ারে মার্কিন কর্মকর্তাদের একটি গাড়ি বহরের যাওয়ার পথ তৈরি করতে গিয়ে তারা বেসামরিক নাগরিকদের উপর গুলি ছুড়েছিলেন। ওই ঘটনায় আরও ১৭ জন ইরাকি আহত হয়।
দণ্ডপ্রাপ্তরা সবাই নিরাপত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান ব্লাকওয়াটারের কর্মী হিসেবে কাজ করছিলেন। ওই ঘটনায় পর যুদ্ধের সময় বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান ব্যবহার করা নিয়ে ব্যাপক সমালোচনা উঠেছিল।
চার নিরাপত্তা কর্মির মধ্যে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত স্লাট্টিনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। ৩০ বছর করে কারাদণ্ড পাওয়া অপর তিনজনকে হত্যা, হত্যা চেষ্টা ও মানুষ হত্যার সময় আগ্নেয়াস্ত্র ব্যবহারে অভিযুক্ত করা হয়েছে।
অভিযুক্তরা দাবি করেছিলেন, তারা বিদ্রোহীদের হামলার শিকার হয়েছিলেন। তবে আইনজীবীরা প্রমাণ করেছেন, তারা কোন ধরণের প্ররোচনা ছাড়াই বেসামরিক নাগরিকদের ওপর গুলিবর্ষণ করেছে।
এই মামলায় আদালতে সাক্ষ্য দিতে ইরাক থেকে বেশ কজন প্রত্যক্ষদর্শী ও ওই ঘটনায় বেচে যাওয়া ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।