ঢাকাTuesday , 14 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৈঠকের প্রাক্কালে ইউক্রেনে আবারও সহিংসতা

Link Copied!

Ukraineআন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে ফের সহিংসতার খবর পাওয়া গেছে। সোমবার কিয়েভের সশস্ত্র সেনারা জানায় ইউক্রেনের বিক্ষুব্ধ পূর্বাঞ্চলে সশস্ত্র রুশপন্থীদের আক্রমণে এক সেনা নিহত ও ছয় সেনা গুরুতর আহত হয়েছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো- এ আক্রমণে রুশপন্থীরা ভারি অস্ত্র ব্যবহার করেছে।
রুশপন্থীদের আক্রমণ এ মুহূর্তে নীতিবিরুদ্ধ তো বটেই, সেইসঙ্গে ভারি অস্ত্র ব্যবহারও নীতিবিরুদ্ধ। কেননা চলতি বছরের ফেব্রুয়ারিতে বেলারুশের রাজধানী মিনস্কে সুনির্দিষ্ট চুক্তির সাপেক্ষে ভারি অস্ত্র ব্যবহার থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছিল উভয়পক্ষ।
এদিকে আক্রমণের দিন সোমবারই ইউক্রেন ইস্যুতে জার্মানির রাজধানী বার্লিনে ইউক্রেন, রাশিয়া, জার্মানি ও ফ্রান্সের বসার কথা রয়েছে। মিনস্কে সংঘটিত বিগত বৈঠকে যে সকল সিদ্ধান্ত গৃহীত হয়েছিল সেগুলোই পুনর্বিবেচিত হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, ‘রুশপন্থীদের আগ্রাসী কর্মকাণ্ড’ ঐ বৈঠকে আলোচনার মোড় ঘুরিয়ে দিতে পারে।
বলা হচ্ছে, রুশপন্থীরা সরকারী সেনাঘাঁটিকে লক্ষ্য করে অন্তত ১২০ মিলিমিটার থেকে ১২২ মিলিমিটার ক্যালিবারের ১৭ রাউন্ড গুলি বর্ষণ করে। মিনস্কে কৃত চুক্তি অনুসারে ১০০ মিলিমিটার ক্যালিবারের অধিক গোলা ‘ভারি’ হিসেবে পরিগণিত হবে। এছাড়া ভারির অন্তর্ভুক্ত হিসেবে আরও আছে বড় কামান, ভারি মর্টার, রকেটবোমা। এ ধরনের অস্ত্রগুলো রণক্ষেত্র থেকে দুই পক্ষই অপসারণ করে নিয়েছিল।
ঠিক কোথায় এ হামলা হয়েছে তা পরিষ্কার করা হয়নি। বলা হয়েছে সরকার-নিয়ন্ত্রিত আভদিভকায় এ হামলা ঘটেছে। আভদিভকা রুশপন্থী অধ্যুষিত সাবেক বাণিজ্য নগরী দনেৎস্কের উত্তর দিকে অবস্থিত।