ঢাকাWednesday , 7 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিটি করপোরেশনের রাস্তা-ড্রেন উন্নয়নে ৫ হাজার কোটি টাকার প্রকল্প

Link Copied!

ঢাকা দক্ষিণ, রংপুর ও গাজীপুর সিটি করপোরেশনের সড়ক, ড্রেনেজ ও নগর অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্প অনুমোদন করেছে একনেক।

বুধবার (৭ অক্টোবর) একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি জানান, ঢাকা দক্ষিণের ১৮টি ওয়ার্ডে সড়ক ও ড্রেনেজ উন্নয়ন, রংপুরে গুরুত্বপূর্ণ অবকাঠামো ও ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন এবং গাজীপুরের ১ থেকে ৮ নম্বর জোনে রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ করা হবে।

এ ছাড়া ঢাকা দক্ষিণের প্রকল্পে পয়োনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাস্তা বা অবকাঠামো নির্মাণের তিন বছরের মধ্যে সমস্যা দেখা দিলে ঠিকাদারকে নিজ খরচে মেরামতের বাধ্যবাধকতা রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

একনেক সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।