ঢাকাTuesday , 14 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বর্ষবিদায়ে সুরমার তীরে মানুষের ঢল

Link Copied!

sylhetসিলেট প্রতিনিধি: সুরমা নদীর তীরে ঐতিহাসিক চাঁদনী ঘাটের সিঁড়িতে হাজারো জনতার বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে বিদায় জানানো হয় ১৪২১ বঙ্গাব্দকে। একইসঙ্গে সূর্যাস্তের পর মঙ্গলপ্রদীপ প্রজ্জলনের মাধ্যমে আবাহন করা হয় নববর্ষ ১৪২২ বঙ্গাব্দকে। নৃত্যগীতে উচ্চারিত হয় আগামীর শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ।
সোমবার বিকাল ৫টা থেকে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে সুরমা পারে শুরু হয় এক ব্যতিক্রমী লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। চাঁদনী ঘাটের সিঁড়ির নীচে নদীর পাড় ঘেঁষে সজ্জিত হয় এক ব্যতিক্রমী মঞ্চ।
একে একে অনুষ্ঠান পরিবেশন করে দৃষ্টি প্রতিবন্ধী সংগঠন গ্রীন ডিজেবল ফাউন্ডেশন, নগরনাট্য সিলেট, ছন্দে নৃত্যালয়, শিল্পাঙ্গন সিলেট, নৃত্যগীত, মৃত্তিকায় মহাকাল।
একক পরিবেশনায় অংশ নেন- জনপ্রিয় বাউল শিল্পী আব্দুর রহমান, সঙ্গীতশিল্পী হিমাংশু বিশ্বাস, লাভলী দেব, শামীম আহমেদ ও গণসঙ্গীত শিল্পী শান্তনু সেন তাপ্পু।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় অনুষ্ঠানে সূর্যাস্তের পরপর মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে আবাহন হয় বাংলা নতুন বছর ১৪২২।
প্রদীপ প্রজ্জলনের সময় উপস্থিত ছিলেন নাট্য পরিষদের প্রাক্তণ প্রধান পরিচালক ব্যারিস্টার মো. আরশ আলী, প্রাক্তন পরিচালক মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনিল কৃষণ সিংহ, সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল-আজাদ, মোকাদ্দেস বাবুল, বাউল শিল্পী আব্দুর রহমান, পরিষদের অন্যতম পরিচালক নিরঞ্জণ দে যাদু, রওশন আরা মনির রুনা, প্রাক্তন সাধারণ সম্পাদক শামসুল বাসিত শেরো, সংগঠনের সভাপতি অনুপ কুমার দেব, কোষাধক্ষ কামরুল হক জুয়েল, প্রচার ও দপ্তর সম্পাদক সাইফুর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য ইন্দ্রানী সেন, ইসমাইল হোসেন তাপাদার, রকিবুল হাসান রুমন প্রমুখ।
অনুষ্ঠানে শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যাক মানুষ উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের প্রাণের উচ্ছ্বাসে আগামীর সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যয় উচ্চারিত হয় বারংবার।