ঢাকাTuesday , 6 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ, অর্থ লুটের অভিযোগ

Link Copied!

রাজধানীর পোস্তগোলা এলাকা থেকে সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে ডেকে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি, অপহরণ ও হত্যার হুমকি দিয়ে তাঁর ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। মঙ্গলবার (৬ অক্টোবর) ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এ নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে সাংবাদিক কামরুজ্জামানকে ডেকে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। পরে হাত ও চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। এ সময় তাঁর ব্যাংক কার্ড ও মোবাইল আর্থিক সেবা ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ডিআরইউ নেতৃবৃন্দ ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ব্যাংক লেনদেন, এটিএম বুথের তথ্য, মোবাইল আর্থিক সেবা, ব্যবহৃত মোবাইল নম্বর ও আইএমইআইসহ সংশ্লিষ্ট তথ্য তদন্তের আওতায় আনার আহ্বান জানান। এ ঘটনায় সাংবাদিক বাবলু ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছে ডিআরইউ।