সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি শনিবার (৩ অক্টোবর ২০২৬) নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সফরের প্রথম পর্যায়ে তিনি অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘The Chief of Army Symposium and Land Forces International Defence Exposition 2026’-এ অংশগ্রহণ করবেন। এছাড়া মেলবোর্নে অবস্থিত Deakin University পরিদর্শন করবেন সেনাপ্রধান। পরে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘Association of the US Army (AUSA) Annual Meeting and Exposition’-এ যোগ দেবেন। সফরকালে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন। সফর শেষে আগামী ১১ অক্টোবর সেনাবাহিনী প্রধানের দেশে ফেরার কথা রয়েছে।

