সরকার ঘোষিত ২০০৪, ২০১৬ ও ২০১৮ সালের প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবিতে আগামী ১১ অক্টোবর থেকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ। শনিবার (৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ ঘোষণা দেন। তারা জানান, আগামী ১০ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়নের ঘোষণা না এলে এ কর্মসূচি শুরু হবে। একই সঙ্গে ব্যাংকের প্রধান কার্যালয়সহ বিভিন্ন অফিসে ড. মুহাম্মদ ইউনূস ও ব্যাংকের চেয়ারম্যান-এমডির কুশপুত্তলিকা দাহের কর্মসূচির কথাও জানান তারা। সংগঠনের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুমিনুল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে নেতারা বক্তব্য দেন। অবসরপ্রাপ্তদের দাবির প্রতি সংহতি জানান বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতারাও।

