অগ্রণী ব্যাংক পিএলসি’র এইচআর ট্রেনিং, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশন (এবিটিআই) আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট অ্যান্ড ফাইন্যান্স’ শীর্ষক ১০ কর্মদিবসব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (১ অক্টোবর) এবিটিআইয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কোর্সটি ২০ সেপ্টেম্বর ২০২৬ শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অগ্রণী ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক রূবানা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (এইচআরপিডিওডি) মো. জালাল উদ্দিন। এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক ফারজানা বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে আন্তর্জাতিক বাণিজ্য, পেমেন্ট ও ফাইন্যান্স বিষয়ে অর্জিত জ্ঞান পেশাগত কর্মকাণ্ডে যথাযথভাবে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। পরে তিনি প্রশিক্ষণ সম্পন্নকারী ৩৭ জন কর্মকর্তার হাতে সনদ তুলে দেন।

