ঢাকাWednesday , 30 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেকার যুবকদের কর্মসংস্থানে বাংলাদেশ ব্যাংক-কর্মসংস্থান ব্যাংকের চুক্তি

Link Copied!

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে প্রশিক্ষণপ্রাপ্ত ও বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন বেকার যুব ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থান এবং নতুন অর্থনৈতিক কর্মকান্ডে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ১ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় ঋণ বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের মধ্যে ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান এবং কর্মসংস্থান ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ এর অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির, যুগ্ম পরিচালক তানজিয়া সুলতানা এবং কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক মো: শফিকুল ইসলাম মিঞা।