ঢাকাWednesday , 30 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফার্নেস অয়েলের দাম কমে লিটার ১০৮ টাকা ৭৮ পয়সা

Link Copied!

ভোক্তাপর্যায়ে ফার্নেস অয়েলের মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দাম প্রতি লিটার ১০৮ টাকা ৭৮ পয়সা। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশেষ কমিশন সভায় আমদানি করা পরিশোধিত ফার্নেস অয়েলের আন্তর্জাতিক বাজারদর, অপরিশোধিত তেলের সিআইএফ মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হার পরিবর্তন বিবেচনায় নিয়ে অক্টোবর ২০২৬ মাসের জন্য এ মূল্য নির্ধারণ করা হয়। বিইআরসি জানিয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কর্তৃক সরবরাহকৃত ফার্নেস অয়েলের সমন্বয়কৃত এ মূল্য ৩০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে। কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিপিসি ও তেল বিপণন কোম্পানিগুলোর প্রস্তাব এবং সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনা করে ফার্নেস অয়েলের মূল্য সমন্বয় করা হয়েছে। ফার্নেস অয়েলের নতুন মূল্যহার সংক্রান্ত বিজ্ঞপ্তি বিইআরসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পূর্ণাঙ্গ আদেশও কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।