ঢাকাWednesday , 30 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসিদের ট্রফি-সনদ দিলেন বিমান বাহিনী প্রধান 

আইএসপিআর
September 30, 2026 7:49 pm
Link Copied!

বাংলাদেশ বিমান বাহিনীর ২০২৫ সালের শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত সদস্যদের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন। অসাধারণ পেশাদারিত্ব, দক্ষতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে অর্পিত দায়িত্ব সফলভাবে সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের জন্য সাতজন বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে ট্রফি ও সনদপত্র বিতরণের পর বিমান বাহিনী প্রধান সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি সম্মাননাপ্রাপ্ত সদস্যদের অভিনন্দন জানান এবং এ স্বীকৃতি তাদের কর্মক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান, ঘাঁটি ও ইউনিটের এয়ার অধিনায়ক, বিমান সদরের পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ঘাঁটি থেকে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।