ঢাকাWednesday , 30 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিস্ফোরক অধিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

Link Copied!

বিস্ফোরক অধিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক ও যুগ্মসচিব মোহাম্মদ মহসীন উদ্দিনের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, আর্থিক দুর্নীতি, লাইসেন্স ও বদলি বাণিজ্য এবং রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে উচ্চপর্যায়ের তদন্তের সুপারিশ করা হয়েছে। অভিযোগ সংক্রান্ত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের সময় বালুমহাল, ইটভাটা ও সরকারি খাসজমিতে দোকান বন্দোবস্তসহ বিভিন্ন কার্যক্রমে অনিয়মের মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়া হয়েছে। একই সময়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে সহযোগিতা এবং পরিবেশগত ছাড়পত্র না থাকা ইটভাটাকে প্রশাসনিক সুবিধা দেওয়ার অভিযোগও করা হয়েছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, পরবর্তীতে সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালনের সময়ও তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগ ছিল। এরপর বিস্ফোরক অধিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক পদে দায়িত্ব নেওয়ার পর সিএনজি স্টেশন, এলপিজি প্ল্যান্ট, পেট্রোল পাম্প ও রাসায়নিক গুদামের লাইসেন্স ইস্যু ও নবায়নে অনিয়মের অভিযোগ ওঠে। এ ছাড়া অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়নের ক্ষেত্রেও একটি সিন্ডিকেটের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ করা হয়েছে। প্রতিবেদনটিতে মোহাম্মদ মহসীন উদ্দিনের বিরুদ্ধে বর্তমান সরকারের বিরোধিতা এবং বিভিন্ন মহলের সঙ্গে রাজনৈতিক যোগাযোগেরও অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং সরকারি প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত করতে তাকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে ওএসডি করা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে সরকারি চাকরি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে।