ঢাকাWednesday , 30 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার

Link Copied!

নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে রমনা থানাধীন সেগুনবাগিচার একটি বাসা থেকে ডিবি গুলশান বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে। পুলিশের তথ্য অনুযায়ী, গোলাম মহিউদ্দিন চৌধুরী নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি ক্যান্টনমেন্ট থানার মামলা নম্বর-১৪, তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর ৪ নম্বর এজাহারভুক্ত আসামি। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৩৮০, ৪২৭, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানা গেছে।