ঢাকাMonday , 28 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

Link Copied!

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে আইনশৃঙ্খলা বাহিনী এ ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করে। জানা গেছে, সন্ধ্যার দিকে পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) অবিস্ফোরিত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করে। উদ্ধার করা ককটেল ও পেট্রোল বোমা নিষ্ক্রিয় করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরবর্তীতে ওই ঘটনায় মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকা থেকে ৪ জনকে আটক করে পুলিশ। সম্প্রতি রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীসহ বেশকিছু স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়াও বেশকিছু বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পৃথক এসব ঘটনায় ঢাকার প্রবেশপথসহ রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী।