ঢাকাSaturday , 26 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য নিহত

Link Copied!

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। ডেরা ইসমাইল খান জেলার দারাজিন্দার কাছে আমান মেলা এলাকায় একটি পুলিশের তল্লাশি চৌকিতে আজ এ হামলা চালানো হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। নিহত ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ, ২ জন নারী ও এক শিশু রয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে পুলিশ সদস্য, শুল্ক বিভাগের কর্মী এবং দুজন বেসামরিক নাগরিক রয়েছেন। উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’ জানিয়েছে, উদ্ধার অভিযান চলছে। বেশ কয়েকজন হতাহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মোগল কোট ও দারাজিন্দার কাছে ডেরা ইসমাইল খান–কোয়েটা সড়কের আমান মেলা চেকপোস্টে এই হামলা চালানো হয়েছে। এলাকাটি খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশের সীমান্তের কাছে। বিস্ফোরণের ধরন খতিয়ে দেখতে ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যদের পাঠানো হয়েছে।
রেসকিউ ১১২২ জানিয়েছে, আহত ২০ জনকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৮ জনকে বিভিন্ন চিকিৎসাকেন্দ্র হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসা আফগান তালেবানের একটি মিত্র গোষ্ঠী হলেও টিটিপি পৃথকভাবে কাজ করে। আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে টিটিপির প্রভাব বেড়েছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে নিয়মিত হামলা চালাচ্ছে টিটিপি সদস্যরা। তবে আফগান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।