ঢাকাThursday , 24 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৈশ্বিক সংকট কেটে গেলে সরকার জ্বালানি তেলের মূল্য সমন্বয় করবে– বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

Link Copied!

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, মধ্যপ্রাচ্যের সংকটে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। এর প্রভাব পড়ছে দেশের অর্থনীতি ও জনজীবনেও। তবে বৈশ্বিক সংকট কেটে গেলে জ্বালানি তেলের দাম সমন্বয়ের ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দম ইসলাম অমিত। বৃহস্পতিবার সকালে মেহেরপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি তেল আমদানি করে। মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং বৈশ্বিক সংকট দ্রুত কেটে গেলে জ্বালানি তেলের দাম সমন্বয় করবে সরকার। বিদ্যুৎ বিতরণে অতীতে বৈষম্য ছিল স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে দেশের কোথাও বিদ্যুৎ বিতরণে বৈষম্য রাখা হবে না। সবার জন্য সমান ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে কাজ করবে সরকার। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে কৃষকদের ওপর প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাময়িকভাবে কৃষিতে এর প্রভাব পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় মেহেরপুরে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এর আগে তিনি সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। মতবিনিময় সভায় জেলা প্রশাসক শিল্পী রানী রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, তিনি বলেন,মেহেরপুর একটি সীমান্ত জেলা। এজেলায় মাদক ও অনলাইন জুয়ার কবলে নিঃস্ব হচ্ছে যুব সমাজ। এপর্যন্ত ৭ টি মামলায় ১০ জন অনলাইন সম্রাট খ্যাত এজেন্টকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকীদের গ্রেফতার কাজ অব্যাহত রয়েছে। এছাড়াও জেলার অস্থায়ী পুলিশ ক্যাম্পগুলিকে সক্রিয় করতে সরকারি সহায়তা চান জেলা পুলিশ সুপার।

জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেন, জেলায় ডিলারদের সিন্ডিকেট করে সারের কৃত্তিম সংকট তৈরী করে সরকারের ইমেজ নস্ট করা হচ্ছে। আওয়ামীপন্থী ডিলারদের ডিলারশীপ বাতিল করে নতুন ডিলার নিয়োগের মাধ্যমে সার বিক্রি করা হলে সারের সংকট থাকবেনা। এদিকে গাংনী মহিলা কলেজ ও গাংনী মডেল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজকে সরকারী করন করলে শিক্ষার মান বৃদ্ধি পাবে। জেলার সরকারি হাসপাতাল গুলিতে ক্লিনিক বানিজ্য বন্ধ করে চিকিৎসক নিয়োগের মাধ্যমে জেলার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। এছাড়াও জেলায় দলীয় কিছু ব্যাক্তিদের কারনে বিভিন্ন উপজেলায় সরকারি কর্মকর্তা আসতে চাচ্ছেন না। গাংনী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার শুন্য থাকায় জনভোগান্তিতে পড়েছে মানুষ। পরপর দুজন ইউএনওকে পদায়ন করা হলেও তারা যোগদান করেননি। এসকল বিষয়ে গুরুত্ব দেয়ার অনুরোধ করেন তিনি। উপজেল জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।পরে বেলা ১২ টার সময় মেহেরপুর টাউন হলে আয়োজিত দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। সেখানে দলের বিভিন্ন স্তুরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ এমপি, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।