ঢাকাMonday , 13 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিলে দুর্নীতির বিরুদ্ধে লাখ লাখ মানুষের বিক্ষোভ

Link Copied!

brazilআন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিল সরকারের দুর্নীতির বিরুদ্ধে রোববার দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে লাখ লাখ মানুষ। প্রেসিডেন্ট দিলমা রৌসেফের রাজনৈতিক দল ওয়ার্কার্স পার্টির বিরুদ্ধে আয়োজিত ওই বিক্ষোভে প্রায় ১৫ লাখ মানুষ অংশ নিয়েছে বলে দাবি করা হয়েছে।
বিরোধী দলের অভিযোগ, ক্ষমতাসীন দলটি রাষ্ট্রচালিত তেল কোম্পানি পেট্রোবাসের সাথে ঘুষ লেনদেনে জড়িত। তারা বলছেন, বেশিরভাগ ঘুষ লেনদেনের ঘটনাগুলো ঘটেছে প্রেসিডেন্ট দিলমা রৌসেফ ওই তেল কোম্পানির প্রধান হিসেবে দায়িত্ব পালন করার সময়। অবশ্য বিরোধীদের এই অভিযোগ অস্বীকার করেছেন  প্রেসিডেন্ট রৌসেফ। এছাড়া অ্যাটর্নি জেনারেলের এক তদন্তে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন প্রেসিডেন্ট রৌসেফকে। কিন্তু বিক্ষোভকারীরা মনে করেন, প্রেসিডেন্ট অবশ্যই এই কেলেঙ্কারির কথা জানতেন। এ ঘটনায় কেউ কেউ তার ইমপিচমেন্ট দাবি করছেন।
পুলিশের বলছে রোববার প্রায় সাত লাখের মত মানুষ রাস্তায় বিক্ষোভ করছে। তবে বিক্ষোভের আয়োজনকারীরা এ সংখ্যা ১৫  লাখের বেশি বলে উল্লেখ করেছেন।
বিক্ষোভকারীদের অনেকের পরনে ছিল দেশটির জাতীয় ফুটবল দলের মত হলুদ রংয়ের পোশাক। তাদের হাতে ছিল ব্রাজিলের পতাকা। এছাড়া বিক্ষোভকারীদের হাতে আরো শোভা পাচ্ছিল ‘দেলমা বিদায় হও’ এবং ‘দুর্নীতিবাজ সরকার’ সম্বলিত প্লাকার্ড।