ঢাকাMonday , 13 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ত্রিপোলির মরক্কো দূতাবাসে বোমা হামলা

Link Copied!

morockoআন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে মরক্কো দূতাবাসের প্রবেশদ্বারে সোমবার সকালে বোমা হামলা চালান হয়েছে বলে রয়টার্স জানিয়েছে। ওই হামলায় কেউ হতাহত না হলেও কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর মাত্র কয়েক ঘণ্টা আগে শহরের দক্ষিণ কোরীয় দূতাবাসে বন্দুকধারীদের  হামলায় দু জন নিহত হয়েছিলেন।
ইসলামিক স্টেটের জঙ্গিরা এক টুইটার বার্তায় ওই দুই দূতাবাসে হামলার দায় স্বীকার করেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার ত্রিপোলির বেন আশুর জেলায় অবস্থিত মরক্কোর প্রবেশদ্বারে বোমাটি বিস্ফোরিত হয়। এতে ওই ফটক এবং দূতাবাস সংলগ্ন একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি।
এর আগে গত রোববার ত্রিপোলির দক্ষিণ কোরিয়ার দূতাবাসে বন্দুকধারীদের হামলায় স্থানীয় দুই নিরাপত্তা রক্ষী নিহত এবং আরো একজন আহত হন। চলন্ত গাড়ি থেকে দূতাবাস লক্ষ্য করে ওই হামলা চালান হয়েছিল। গত কয়েক মাস ধরেই বন্ধ রয়েছে ওই দূতাবাসটি। তবে দাপ্তরিক কাজকর্ম নিয়মিতই চলছে। রোববারের ওই হামলার সময়ও ভবনটিতে তিন কোরীয় কর্মকর্তা অবস্থান করছিল বলে বিবিসি জানিয়েছে। তবে ওই বন্দুক হামলায় কোনো কোরীয় নাগরিক হতাহত হয়নি বলে জানিয়েছে সিউলের পররাষ্ট্র দপ্তর।
উত্তর আফ্রিকার এই দেশটিতে সন্ত্রাসী হামলাসহ বিভিন্ন রাজনৈতিক বিশৃঙ্খলা ঘটিয়ে থাকে জিহাদিরা। দেশটির স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে গত চার বছর ধরে ক্ষমতার দখল নিতে নিজেদের মধ্যে লড়াই চালিয়ে যাচ্ছে সশস্ত্র গোষ্ঠীগুলো।