ঢাকাWednesday , 16 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এনসিসি ব্যাংক এর ১২তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

Link Copied!

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি. (এনসিসি ব্যাংক) এর ১২তম বিশেষ সাধারণ সভা ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সংঘবিধি-র ধারা ১০৮(১) সংশোধনী প্রস্তাব অনুমোদিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় ভাইস-চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালকবৃন্দের মধ্যে নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, মঈনুদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, প্রাক্তন ভাইস-চেয়ারম্যান তানজিনা আলী, সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু, এবং স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ ডিজিটাল প্লাটফর্মে সংযুক্ত হন। এ সময় ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম ও জাকির আনাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ ও হাবিবুর রহমান এবং কোম্পানী সচিব (চলতি দায়িত্ব) নজরুল ইসলাম চৌধুরী এফসিএস ছাড়াও ব্যাংকের শেয়ারহোল্ডারগণ অনলাইনে যোগ দেন এবং ভোটাধিকার প্রয়োগ করেন। চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম বলেন, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা ও পরামর্শের ভিত্তিতে সংঘবিধি-র উল্লেখিত ধারা সংশোধনের উদ্যোগ ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ব্যাংকের পক্ষ থেকে যথাযথ আইনি পরামর্শের আলোকে সম্পাদন করা হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন তার সংক্ষিপ্ত বক্তব্যে শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন এবং পাশাপাশি ব্যাংকিং খাতে এনসিসি ব্যাংকের অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন।