ঢাকাWednesday , 16 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিএমএসএমই পুনঃঅর্থায়নে যুক্ত হলো ট্রাস্ট ব্যাংক

Link Copied!

সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের চলতি মূলধন জোগাতে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণ চুক্তি করেছে ট্রাস্ট ব্যাংক। গত ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আনিছুর রহমানের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন এসএমই বিভাগের পরিচালক জবদুল ইসলাম ও ট্রাস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আখলাসুর রহমান ভূঁইয়া। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান ও অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন উপস্থিত ছিলেন। এ তহবিলের আওতায় মূলধন সংকটে থাকা সচল সিএমএসএমই প্রতিষ্ঠানগুলো মাত্র ৯ শতাংশ সুদে অর্থায়ন পাবে।