জনতা ব্যাংক পিএলসির কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ২৫ দিনব্যাপী ‘ফাউন্ডেশন কোর্স ফর অফিসার্স (ব্যাচ ১২/২৬)’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার জনতা ব্যাংক স্টাফ কলেজ, ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষণ কোর্সটির উদ্বোধন করেন জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মজিবর রহমান। প্রশিক্ষণ কোর্সে জনতা ব্যাংক পিএলসির বিভিন্ন পর্যায়ের মোট ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। ২৫ দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের ব্যাংকিং কার্যক্রম, পেশাগত জ্ঞান, দক্ষতা ও কর্মসম্পাদন সক্ষমতা আরও উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জনতা ব্যাংক স্টাফ কলেজের ডিজিএম-ইনচার্জ আহমাদ মুখলেসুর রহমানসহ কলেজের অন্যান্য নির্বাহী ও অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশিক্ষণ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে কর্মকর্তাদের প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কর্মক্ষেত্রে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়।

