ঢাকাMonday , 13 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার সিটির অধিকাংশ প্রার্থী অর্ধশিক্ষিত ও ব্যবসায়ী

Link Copied!

sijanনিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অধিকাংশ মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী অর্ধশিক্ষতি ও ব্যবসায়ী।
সোমবার সকালে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মোট ৩৭২ জন প্রার্থীর মধ্যে ২২১ জন জন অর্থা ৮৯.৪০ শতাংশ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা তার নিচে। ঢাকা দক্ষিণেও ৪৮৪ জন প্রার্থীর মধ্যে ৩২৩ জন অর্থাৎ ৬৬.৭৩ শতাংশ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা তার নিচে।
এছাড়া ঢাকা উত্তরের প্রার্থীদের মধ্যে ২৫৫ জনই অর্থাৎ ৬৭.২০ শতাংশ প্রার্থী ব্যবসায়ী এবং দক্ষিণে ৪৮৪ জন প্রার্থীর মধ্যে ৩৪৫ জন অর্থাৎ ৭১.২৮ শতাংশ প্রার্থী ব্যবসায়ী।
সংবাদ সম্মলনে উপস্থিত আছেন সুজন সম্পাদক বদরুল আলম মজুমদার, নির্বাহী সদস্য হামিদা হোসেন ও কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার প্রমুখ।