ঢাকাSunday , 12 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আতিথেয়তার সঙ্গে থাকছে নিশ্ছিদ্র নজরদারিও

Link Copied!

DMP_logoনিজস্ব প্রতিবেদক: পহেলা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তার স্বার্থে বেশ কিছু কর্মসূচী হাতে নিয়েছে ঢাকা মেট্রোপলিট্রন পুলিশ (ডিএমপি)। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি রমনা এবং সোহরাওয়ার্দী উদ্যানে আগত অতিথিদের বাঙালি রীতি অনুযায়ী ফুল এবং বাতাসা দিয়ে স্বাগত জানাবে পুলিশ।
রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পহেলা বৈশাখে সবার নিরাপত্তার স্বার্থে পুলিশ বেশ কিছু কর্মসূচী হতে নিয়েছে। চলাফেরায় থাকছে কিছুটা নিয়ন্ত্রণ। পহেলা বৈশাখের দিন সন্ধ্যার পর রমনা এবং সোহরাওয়ার্দী উদ্যানে কেউ থাকতে পারবেন না। এখান থেকে পূর্ব ও উত্তর পাশের রাস্তা দিয়ে বের হতে হবে। বের হয়ে টিএসসির দিকে যাওয়া যাবে না।
আগত অতিথিদের বাঙালি রীতি অনুযায়ী ফুল এবং বাতাসা দিয়ে স্বাগত জানানো হবে। থাকবে পানি ও বিশ্রামের ব্যবস্থাও।
রমনা ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকা এবং মঙ্গল শোভাযাত্রা প্রদক্ষিণের রাস্তায় লাইটিং এর ব্যবস্থা করা হবে। সিটি কর্পোরেশনের সহযোগিতায় এলাকাজুড়ে থাকবে টয়লেটের ব্যবস্থা।
নিরাপত্তা জোরদার করতে স্থাপন করা হচ্ছে ওয়াচ টাওয়ার। পুলিশের পাশাপাশি আরো থাকবে র‌্যাব, ডগ স্কোয়াড ও সোয়াট টিম। কারিগরি দক্ষতা ব্যবহার করে নেয়া হবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রমনা, শোহরাওয়ার্দী উদ্যান এবং মঙ্গল শোভাযাত্রা প্রদক্ষিণের পুরো এলাকা থাকবে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। এ ক্যামেরা নিয়ন্ত্রণ করা হবে পুলিশ হেড কোয়ার্টার থেকে।
দর্শনার্থীদের জন্য থাকবে বেশ কিছু নিষেধাজ্ঞা। কারো হাতে কোনো হ্যান্ডব্যাগ আনা যাবে না। এছাড়া এলাকায় ধূমপান করা যাবে না, গাছে ওঠা যাবে না। সঙ্গে ব্লেড, নেইল কাটার, ধারালো কোনো অস্ত্র বহন করা যাবে না।
এছাড়া কোথাও কোনো সময় অচেনা কাউকে সন্দেহ হলে পার্শ্ববর্তী থানায় জানানোর অনুরোধ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এডিশনাল এসপি মিলি বিশ্বাস, জয়েন্ট কমিশনার মনিরুল ইসলাম, এডিসি ইফতেখারুজ্জামান প্রমুখ।
এদিকে বিকেলে র‌্যাব হেড কোয়ার্টারে সংবাদ সম্মেলন করেছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। সাংবাদিকদের ব্রিফিং এ তিনি জানান, পহেলা বৈশাখের নিরাপত্তা রক্ষায় র‌্যাবের চৌকস দল হেলিকপ্টারে টহলে থাকবে। মাঠে থাকবে র‌্যাবের ডগ স্কোয়াড। এছাড়া রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ মুখে থাকবে তল্লাশি টিম। মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন স্থানে থাকবে সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা দল। এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে নিয়মিত টহল দলের পাশাপাশি থাকবে অতিরিক্ত টহল দল।