নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি রোহতো মেন্থোলেটাম বাংলাদেশ লিমিটেড ও ম্যাক্সাস একটি চুক্তি সই করেছে। মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিসের উপর এ চুক্তি সই হয়। ২০১০ সালের সেপ্টেম্বর থেকে রোহতো বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। বিভিন্ন ধরনের স্কিন কেয়ার ও ফাংশনাল কসমেটিকস নিয়ে তারা কাজ করছে। রোহতোর উল্লেখযোগ্য পণ্যগুলোর মধ্যে রয়েছে-একনেস, লিপ আইস, লিপ অন লিপ, অক্সি ও সান প্লে।
অন্যদিকে ম্যাক্সাস হচ্ছে বাংলাদেশের মিডিয়া ইনভেস্টমেন্ট কোম্পানিগুলোর মধ্যে অন্যতম। তারা গ্রুপ এম এর একটি অংশ। ম্যাক্সাস ২০০৫ থেকে মিডিয়া ইনভেস্টমেন্ট ব্যবসার সঙ্গে জড়িত। অনুষ্ঠানের দিন রোহতের ম্যানেজিং ডিরেক্টর কেন এরাই, একনেসের ব্যান্ড ম্যানেজার গ্লোরিয়া বাড়ই, অক্সির অ্যাসিস্টেন্ট ম্যানেজার নূর এ এলাহি, ম্যাক্সাসের ডিরেক্টর ইরেশ যাকের, এসিটেন্ট ডিরেক্টর রাহাত সোহেল, অ্যাসিটেন্ট ম্যানেজার রাতিন পিংকু উপস্থিত ছিলেন।

