ঢাকাSunday , 12 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে ৬০ দিনের অস্থিরতায় ক্ষতি ১৭ হাজার কোটি টাকা

Link Copied!

World_Bank_Logo_নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় দেশে ১৭ হাজার কোটি টাকা উৎপাদন ক্ষতি হয়েছে। এতে চলতি ২০১৪-১৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১ শতাংশ কমে দাঁড়াবে ৫ দশমিক ৬ শতাংশে।
রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন উপস্থাপন করেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন।
জাহিদ হোসেন বলেন, যদি রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকত, তাহলে চলতি অর্থবছরে (২০১৪-১৫) দেশে জিডিপি প্রবৃদ্ধি হতে পারত ৬ দশমিক ৬ শতাংশ। সাম্প্রতিক হরতাল-অবরোধের ৬০ দিন বিবেচনায় নিয়ে এই হিসাব করা হয়েছে বলে জানান জাহিদ হোসেন।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট।