ঢাকাSunday , 12 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাজি তেল শোধনাগারে আইএসে’র হামলা

Link Copied!

ISSআন্তর্জাতিক ডেস্ক : ইরাকের বাজি তেল শোধনাগারে শনিবার আত্মঘাতী হামলা চালিয়েছে ইসলামিক স্টেটের জঙ্গিরা। পরে ইরাকি বিমান বাহিনীর হামলায় ২০ জঙ্গি নিহত হয়। সালাউদ্দিন প্রদেশের অন্তর্গত এই শোধনাগারটি রাজধানী বাগদাদ থেকে ২শ কিলোমিটার উত্তরে অবস্থিত।
ওই হামলায় ওই তেল শোধনাগারটি ভেঙে গেছে বলে দাবি করেছে করেছে আইএস। তবে ইরাকি সেনাবাহিনী বলছে, তেলক্ষেত্রটি এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
গত বছর থেকেই ওই তেলক্ষেত্রটির ওপর দখল নেযার চেষ্টা চালিয়ে যাচ্ছে আইএস। এ নিয়ে ওই অঞ্চলে সরকারি বাহিনীর সঙ্গে তাদের বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে।
ওই হামলা সম্পর্কে সালাউদ্দিন প্রদেশের নাম প্রকাশে অনিচ্ছুক এক মেজর জেনারেল বলেছেন,শনিবার স্থানীয় সময় সকাল ৭টার বাজির তেল শোধনাগারে হামলা চালায় দায়েস(ইসলামিক স্টেটের আরবি নাম) । তিনি ওই হামলাকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ধরনের হামলা বলেও উল্লেখ করেছেন। তারা তিন দিক দিয়ে অর্থাৎ দক্ষিণে আল-বুজওয়ারি গ্রাম, শোধনাগারের কর্মচারীদের আবাসিক ভবন এবং একটি ক্ষুদ্র স্থাপনায় ওই হামলা চালায়।
তবে আইএসের তিন আত্মঘাতী হামলাকারী শোধনাগারের প্রবেশদ্বার পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। এ সময় সেনাদের গুলিতে এদের দুই জন নিহত হন। মাত্র একজন নিজের সঙ্গে থাকা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়।
হামলার পরপরই ইরাকি বাহিনী প্রবেশ দ্বারগুলোর ওপর নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় । বর্তমানে গোটা শোধণাগার সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেছেন ওই সামরিক কর্মকর্তা।
এ ঘটনার পর ইরাকি বিমান বাহিনী আইএসের অবস্থান লক্ষ্য করে হামলা চালালে ২০ জঙ্গি নিহত হয়। তবে হামলায় নিহতদের পরিচয় প্রকাশ করেনি সেনাবাহিনী। ওই মেজর জেনারেল বলছেন,‘দায়েস এ হামলার মাধ্যমে এই বার্তা দিতে চাইছে যে, তারা ইরাকের সর্বত্র বিরাজ করছে। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে ওরা হেরে গেছে এবং তাদের পক্ষে আর অগ্রসর হওয়া সম্ভব নয়।’