ঢাকাSunday , 12 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যাপিটল হিলের বাইরে বন্দুকধারী নিহত

Link Copied!

capital-hilআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ক্যাপিটল হিল ভবনের বাইরে শনিবার বিকেলে বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন এক বন্দুকধারী। এ ঘটনায় গত দু ঘণ্টা ধরে অচল অবস্থা বিরাজ করেছিল গোটা এলাকায়। এরই প্রেক্ষিতে ওই কংগ্রেস ভবনে নিরাপত্তা-বিষয়ক সতর্কতা জারি করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শনিবার বিকেলে ক্যাপটল ভবনের বাইরে একটি ফোয়ারার কাছে গুলি করে আত্মহত্যা করেন ওই ব্যক্তি। তখন ওই এলাকায় ৫০ জনের মত মানুষ ছিল। এ ঘটনার পর আশপাশের এলাকা থেকে লোকজনকে  নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ক্যাপিটল পুলিশের মুখপাত্র কিম্বারলি স্নাইডার এটিকে আত্মহত্যার ঘটনা বলে উল্লেখ করেন। তিনি বলেন, শনিবার  বিকেলে ক্যাপিটল ভবনের পশ্চিম প্রান্তে কয়েকটি গুলির শব্দ শোনার পর পূর্বসতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। ঘটনাস্থলে যাওয়া অন্যান্য আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরাও এটিকে আত্মহত্যার ঘটনা বলে সমর্থন করেন। ভবনের পশ্চিম প্রান্তে পাওয়া একটি সন্দেহজনক বস্তু নিয়ে তদন্ত করছে ক্যাপিটল পুলিশ।