ঢাকাSunday , 12 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম থেকে ঢাকায় তেল আসবে পাইপলাইন

Link Copied!

pipelineনিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেল পরিবহনের জন্য আর ট্যাংকারের ঝক্কিঝামেলা পোহাতে হবে না। হরতাল-অবরোধ বা সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে নাশকতার ভয়ও থাকবে না। ঢাকা-চট্টগ্রাম বসানো হবে পাইপলাইন। আর এতে খরচ হবে ১ হাজার ২০০ কোটি। খরচ কমাতে ও নির্বিঘ্নে তেল সরবরাহের জন্য এ প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।
বিপিসির প্রাথমিক তথ্য মতে, এ পাইপলাইনের দৈর্ঘ্য হবে ২৫০ কিলোমিটার। ব্যয় হবে ১ হাজার ২০০ কোটি টাকা।
এ বিষয়ে জানতে চাইলে বিপিসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘গত বৃহস্পতিবার জ্বালানি বিভাগে অফিস করার সময় প্রধানমন্ত্রী এ প্রকল্প বাস্তবায়নে বিশেষ নির্দেশনা দিয়েছেন। আমরা এখন জরিপ করবো। এরপর প্রকল্প বাস্তবায়নে দরপত্র আহ্বান করবো।’
তিনি আরো বলেন, ‘আামাদের জ্বালানি তেলে পুরোটাই আমদানি নির্ভর। চট্টগ্রাম বন্দরে খালাসের পর নৌ, স্থল ও রেলপথে তা ঢাকসহ সারা দেশে পাঠানো হয়। কিন্তু হরতাল অবরোধসহ নানা প্রতিকূল পরিস্থিতিতে তেল পরিবহন বাধাগ্রস্ত হয়। এতে জ্বালানি তেলের একটা সঙ্কট হয়। তাই পাইপলাইনে তেল সরবরাহ সম্ভব হলে এই বিপত্তি কাটানো সম্ভব হবে।’
এতে তেল পরিবহনবাবদ বছরে ১৩০ কোটি টাকার মতো সাশ্রয় হবে বলেও জানান ওই কর্মকর্তা।
সংস্থাটি আশা করছে, ২০১৭ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হবে।
উল্লেখ্য, বাংলাদেশে বছরে ৬০ লাখ টন জ্বালানি তেল ব্যবহৃত হয়। যার প্রায় পুরোটাই আমদানি করা হয়।