কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির।
সভায় ব্যাংকের কয়েকটি বিনিয়োগ প্রস্তাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) এ. কে. এম. আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স) মো. আকরাম হোসেন, অ্যাডিশনাল আইজি (স্পেশাল ব্রাঞ্চ) সরদার নূরুল আমিন, অ্যাডিশনাল আইজি ও পুলিশ স্টাফ কলেজের রেক্টর কাজী মো. ফজলুল করিম, ডিআইজি (কনফিডেন্সিয়াল) কামরুল আহসান, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অ্যাডিশনাল ডিআইজি আহম্মদ মুঈদ এবং ইন্সপেক্টর কামরুল হাসান তালুকদার।
এ ছাড়া সভায় ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ড. মো. মোর্শেদ হাসান খান, সৈয়দ রফিকুল হক ও মোহাম্মদ তফাজ্জুল হোসেন, কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং কোম্পানি সচিব সাইফুল আলম উপস্থিত ছিলেন।

