ঢাকাTuesday , 18 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ট্রান্সফরমেশন অফিসার হলেন জাবেদুল আলম

Link Copied!

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসিতে উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ট্রান্সফরমেশন অফিসার হিসেবে যোগদান করলেন খ্যাতনামা ব্যাংকার জাবেদুল আলম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে এমবিএ আলম ২০০০ সালে এইচএসবিসি ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন।

পরবর্তীতে তিনি ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ব্যাংকিং খাতে সুদীর্ঘ ২৬ বছরেরও বেশি অভিজ্ঞ আলম বিভিন্ন নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন কালে করপোরেট ও ট্রানজেকশন ব্যাংকিংয়ের ক্ষেত্রে ব্যবসা সম্প্রসারণ ও ট্রান্সফরমেশনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার দীর্ঘ ব্যাংকিং অভিজ্ঞতা, দক্ষতা ও কৌশলগত দূরদর্শিতা স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং ট্রান্সফরমেশন কার্যক্রমকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।