ঢাকাTuesday , 18 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জনতা ব্যাংকের ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Link Copied!

জনতা ব্যাংক পিএলসি এর ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (১৮ আগস্ট ) ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমানের সভাপতিত্বে মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জানানো হয়, ২০২৫ সালের ডিসেম্বর শেষে জনতা ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়ায় ১ লক্ষ ২৫ হাজার ৫৫০ কোটি টাকা। এক বছরে নতুন গ্রাহকসংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ১০ লক্ষাধিক। ব্যাংকের ঋণ ও অগ্রীমের পরিমাণ বৃদ্ধি পেয়ে ১,০৫,১১৯ কোটি টাকায় উন্নীত হয়েছে। স্বল্পমেয়াদি, কম ঝুঁকিপূর্ণ খাত-কৃষি, সিএমএসএমই এবং সরকারের অগ্রাধিকার খাতসমূহে ঋণ বিতরণ অব্যাহত আছে। আমদানি, রপ্তানি ও ফরেন রেমিট্যান্সের লক্ষ্যমাত্রার বিপরীতে শতকরা অর্জন যথাক্রমে প্রায় ১১৪, ৮৮ এবং ১০৪ ভাগ। গত বছর শ্রেণীকৃত ঋণ হতে ৬১৪ কোটি টাকা নগদ আদায় করা হয়েছে। ব্যাংকের লোকসানি শাখার সংখ্যা ৩৮টি থেকে ১৮ টি শাখায় নেমে এসেছে। ব্যাংকের মোট সম্পদ দাঁড়িয়েছে ১,৬০,৮৯৪ কোটি টাকা। সাধারণ সভায় ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান ব্যাংকের ব্যবসায়িক বিভিন্ন খাতের অবস্থা তুলে ধরেন। সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবু
সালেহ মোঃ মহিউদ্দিন খাঁ, এনডিসি, ব্যাংকের পরিচালক বদরে মুনির ফেরদৌস, আব্দুল মজিদ শেখ, আব্দুল আউয়াল সরকার, ড. মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ আহসান কবীর, মোঃ কাউসার আলম, অধ্যাপক ড. এ. এ. মাহবুব উদ্দিন চৌধুরী এবং উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান ও মোঃ ফয়েজ আলম উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান বলেন, ডুয়েল কারেন্সি ভিসা ডেবিট কার্ড, টাকা পে ডেবিট কার্ড, ক্যাশলেস ট্রানজেকশন বাস্তবায়নে বাংলা কিউআর এবং নিজস্ব পেমেন্ট গেটওয়ে ‘জনতা পে’ চালুর মাধ্যমে আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করেছে জনতা ব্যাংক। তিনি জানান, জনতা পে সার্ভিসটি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬ এ শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ হিসেবে ১ম পুরস্কার লাভ করে। সংযুক্ত আরব আমিরাতে জনতা ব্যাংকের ৪টি শাখা এ যাবতকালের সর্বোচ্চ ১৮৭ কোটি টাকা মুনাফা অর্জন করে এবং ইতালিতে অবস্থিত জনতা এক্সচেঞ্জ (জেইসি) এসআরএল-এ এজেন্সি আপারেশন চালু করেছে। ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান জানান, ২০২৫ সালে জনতা ব্যাংক পিএলসি কর্পোরেট আয়কর বাবদ ৭২৪ কোটি টাকা এবং উৎসে কর, ভ্যাট ও আবগারী শুল্ক বাবদ সরকারি কোষাগারে ২,২২৭ কোটি টাকা জমা করেছে।