ঢাকাTuesday , 18 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৩ বছরে জেনিথ ইসলামী লাইফ, আস্থা ও সেবায় এগিয়ে যাওয়ার প্রত্যয়

Link Copied!

বিশ্বাস, সততা ও সেবার অঙ্গীকার নিয়ে ১৩ বছর পূর্ণ করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। দীর্ঘ এই পথচলায় গ্রাহকের আস্থা, শরীয়াহসম্মত জীবন বীমা সেবা এবং মানসম্মত গ্রাহকসেবাকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি। ৩ বছর পূর্তি উপলক্ষে এক বার্তায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সিইও এস এম নুরুজ্জামান বলেন, প্রতিষ্ঠানের এই দীর্ঘ পথচলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পরিচালক, স্পন্সর শেয়ারহোল্ডার, গ্রাহক, বীমা প্রতিনিধি, ব্যবসায়িক অংশীদার, নিয়ন্ত্রক সংস্থা, গণমাধ্যম, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এবং কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা ও আস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকদের জন্য শরীয়াহসম্মত জীবন বীমা সেবা নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছতা, নিরাপত্তা ও গ্রাহকসেবার মান আরও উন্নত করতে কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ১৩ বছরের এই পথচলা শুধু একটি প্রতিষ্ঠানের সময়ের হিসাব নয়; বরং গ্রাহক ও সংশ্লিষ্ট অংশীজনদের আস্থা নিয়ে এগিয়ে যাওয়ার একটি ধারাবাহিক যাত্রা। ভবিষ্যতেও মানুষের নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় রয়েছে জেনিথ ইসলামী লাইফের।
এ উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পরিচালক, শেয়ারহোল্ডার, গ্রাহক, বীমা প্রতিনিধি, ব্যবসায়িক অংশীদার, নিয়ন্ত্রক সংস্থা, গণমাধ্যম এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সিইও এস এম নুরুজ্জামান বলেন, সংশ্লিষ্ট সবার ভালোবাসা, আস্থা ও দোয়া সঙ্গে নিয়ে আগামী দিনগুলোতেও প্রতিষ্ঠানটি আরও দায়িত্বশীল ও গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে কাজ করে যাবে। ‘১৩ বছরের আস্থা, নিরাপত্তা ও সেবার পথচলা’এই প্রত্যয়কে সামনে রেখে নতুন দিনের যাত্রা অব্যাহত রাখার কথা জানিয়েছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।