ঢাকাWednesday , 12 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রান্তিক উদ্যোক্তাদের অর্থায়নে পিকেএসএফের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি

Link Copied!

প্রান্তিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ বাড়াতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সঙ্গে ক্রেডিট গ্যারান্টি চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। পিকেএসএফের ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিমের (সিইএস) দ্বিতীয় পর্যায়ের আওতায় এ চুক্তি করা হয়েছে। চুক্তির আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য ব্র্যাক ব্যাংককে ৮০০ কোটি টাকার বার্ষিক অর্থায়ন সুবিধা দেয়া হয়েছে। এ অর্থ পিকেএসএফের সহযোগী সংস্থা ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর (এমএফআই) মাধ্যমে প্রান্তিক ও ক্ষুদ্র উদ্যোগে ঋণ হিসেবে বিতরণ করবে ব্যাংকটি। ঋণ কার্যক্রম বাস্তবায়নে ক্রেডিট গ্যারান্টি দেয়ার পাশাপাশি নিজেদের মনিটরিং ও সুপারভিশন কাঠামোর মাধ্যমে অর্থায়ন কার্যক্রম তদারক করবে পিকেএসএফ। গত ২০ জুলাই ঢাকায় পিকেএসএফের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন ও হেড অব এমএফআই অ্যান্ড এগ্রিকালচার ফাইন্যান্স তাপস কুমার রায় উপস্থিত ছিলেন। পিকেএসএফের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের ও ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান খালেদ। পিকেএসএফের দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। ক্ষুদ্র উদ্যোগে গ্যারান্টিযুক্ত অর্থায়ন সহজ করতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১১টি বাণিজ্যিক ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে মোট ২ হাজার ৮০০ কোটি টাকার ১২টি ক্রেডিট গ্যারান্টি চুক্তি করেছে পিকেএসএফ। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ২১টি সহযোগী এমএফআইয়ের মাধ্যমে ১ হাজার ৮২ কোটি টাকার গ্যারান্টিযুক্ত পোর্টফোলিওর বিপরীতে ৭০৫ কোটি টাকা বিতরণ করেছে ব্র্যাক ব্যাংক। অর্থাৎ ওই সময়ে গ্যারান্টিযুক্ত পোর্টফোলিওর প্রায় ৬৫ শতাংশ অর্থ বিতরণ করা হয়েছে।